চট্টগ্রামে জেএসসিতে উপস্থিতি ৯৮ শতাংশ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে উপস্থিতির হার ছিল ৯৮ দশমিক ৪৬ শতাংশ।
রোববার পরীক্ষা শুরুর প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এবছর চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৫৫ হাজার ৪৩২ জন। এর মধ্যে এক লাখ ৫৩ হাজার ৪১ জন পরীক্ষার্থী প্রথমদিনে পরীক্ষায় অংশ নিয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির মোট ২০৪টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে বলে জানান মাহবুব।
পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম জেলায় এক লাখ ২০ হাজার ৯৩৪, কক্সবাজারে ২১ হাজার ৫৮৩, রাঙামাটিতে আট হাজার ৮৯১, খাগড়াছড়িতে নয় হাজার ৮৩১ জন এবং বান্দরবানে তিন হাজার ৯২৪ জন পরীক্ষার্থী ছিল।
এদের মধ্যে প্রথম দিনে চট্টগ্রামে এক লাখ নয় হাজার ৭৩৬ জন, কক্সবাজারে ২১ হাজার ২১২, রাঙামাটিতে আট হাজার ৭৪৩, খাগড়াছড়িতে নয় হাজার ৫১৭ জন এবং বান্দরবানে তিন হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।
বোর্ডের অধীনে প্রথম দিনের বাংলা পরীক্ষায় কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব।
