চট্টগ্রামে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম গঠন
চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘চট্টগ্রাম ইকোনমিক রিপোর্টার্স ফোরাম’ (সিইআরএফ) যাত্রা শুরু করেছে।
শনিবার নব গঠিত এই সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবালকে আহ্বায়ক ও সমকালের ব্যুরো প্রধান সারোয়ার সুমনকে সংগঠনের সদস্য সচিব করা হয়েছে।
সিইআরএফের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাহ উদ্দিন মো. রেজাকে।
সদস্য রাখা হয়েছে সাইফুল আলম, ফেরদৌস শিপন, হাজেরা শিউলী ও রাশেদ এইচ চৌধুরীকে।
