সিলিন্ডারে গ্যাস কম দেওয়ায় জরিমানা
চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর বিবির হাটের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর।
আবদুল্লাহ আল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলিন্ডারে নির্ধারিত পরিমাণের চেয়ে কম গ্যাস দেওয়ার অপরাধে সুন্নিয়া মাদ্রাসা এলাকার বিক্রয়কারী প্রতিষ্ঠান তাহের শাহ এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে একই এলাকায় পরিবেশের ছাড়পত্র না থাকায় প্লাস্টিক উৎপাদনকারী কারখানা লিলি প্লাস্টিককে ৩০ হাজার টাকা ও আতিক মেটাল ওয়ার্কশপকে সমপরিমাণ জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
