২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক দোকান মালিক ও ক্রেতা দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরের এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের মালিক ও এক ক্রেতা দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 11:21 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় উত্তর ছলিমপুরের জেলেপাড়া এলাকার বাসিন্দা মুদি দোকানি লিটন দাশ (৫০) ও ক্রেতা হরিপদ দাশ (৪২) আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশের নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় লিটন দাশের দোকানে আসে হরিপদ দাশ। এসময় দোকানে থাকা কেরোসিনের বাতি থেকে দোকানে আগুন লাগে।  এতে দোকানি লিটন ও হরিপদ দগ্ধ হন।”

 রাত আটটায় হাসপাতালে আনা হলে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান হামিদ।