২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাটে একটি সুতা কারখানায় আগুন লেগে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 12:12 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রোববার রাত ১টার দিকে বাহির সিগন্যাল এলাকায় ‘টিকে গ্রুপের’ সহযোগী প্রতিষ্ঠান ‘সিহো ফাইবার লিমিটেডে’ এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি পৌনে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে কারখানার ‘রোটর স্পিনিং ব্লো’ সেকশনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সুত্রপাত হয়েছে।”

আগুনে বিভিন্ন মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এই কর্মকর্তা জানান।