২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু

চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাঝিরঘাটে ট্রাকের ধাক্কায় এক চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

নিহত মো. মিজানের (৩৭) বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মর্জিনা আক্তার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝিরঘাটের নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজান ওই ট্রাকের চালক ছিলেন। চালকের সহকারী পণ্যভর্তি ওই ট্রাক সরানোর সময় পাশে দাঁড়িয়ে থাকা মিজানকে সেটি ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় চালকের সহকারীকে আটক করা যায়নি বলে জানান পুলিশ পরিদর্শক মর্জিনা।