২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 03:12 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

রোববার রাতে দক্ষিণ মহাদেবপুরের সুন্নী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সীতাকুণ্ড থানার ‍ওসি ইফতেখার হাসান জানান।

গ্রেপ্তাররা হলেন- রুমন কুমার দে (২২), লিটন চন্দ্র দেব (২৩), ইমন হোসেন (১৮), রিম্পল দাশ (২৩) ও সাধন দে (৪০)।

তাদের কাছ থেকে একটি এলজি, তিনটি কার্তুজ, একটি কিরিচ, একটি বিদেশি ছুরি ও তিনটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।