২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে ধানক্ষেতে অটোচালকের লাশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 12:55 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

নিহতের নাম মনির আহমদ (৩৮)। তার বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ে।

উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার করেরহাট ইউনিয়নের বড়মাঝি গ্রামে তার লাশ পাওয়া যায় বলে ওসি জাহেদুল কবির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গভীর রাতে পুলিশের একটি টহল পুলিশ বারৈয়াহাট রেলক্রসিং এলাকায় চালকবিহীন একটি অটোরিকশা থামানো দেখে তল্লাসি করে সেখানে রক্তের দাগ দেখতে পায়।

“খোঁজাখুঁজির পর সকালে মনিরের লাশ মেলে। পরে মনিরের বাবা এসে ছেলের লাশ শনাক্ত করেন।”

নিহতের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন আছে জানিয়ে ওসি জাহেদুল বলেন, সম্ভবত রাতের কোনো সময়ে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।