২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার

চট্টগ্রামের বন গবেষণাগার এলাকা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে, যাকে ‘ধর্ষণের’ পর সেখানে ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

পাঁচলাইশ থানার এসআই আহমদ মিনহাজ জানান, শনিবার সকালে নগরীর বন গবেষণাগার ইনস্টিটিউটের বাংলোর কাছের পাহাড় থেকে পুলিশ এই তরুণীকে উদ্ধার করে।

“আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে।”

এসআই মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অচেতন অবস্থায় সকালে মেয়েটিকে উদ্ধার করা হয়। ওই তরুণী নেশাগ্রস্ত ছিল এবং রাস্তায় কাগজ কুড়াত বলে তার মা পুলিশকে জানিয়েছে।

“হাসপাতালে জ্ঞান ফিরে এলে দুপুরে ওই তরুণী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে পাঁচ বন্ধুকে নিয়ে বন গবেষণাগার ইনস্টিটিউট সংলগ্ন পাহাড়ে নেশা করতে যায়।

“সেখানে একসঙ্গে মদ পানের পর তার সঙ্গে থাকা যুবকরা শারীরিক নির্যাতন চালিয়েছে বলে পুলিশকে জানিয়েছে। রাশেদ, সাকিব ও রুবেল নামে তিন যুবকের নামও পুলিশকে জানিয়েছে সে।”

পুলিশ সদস্য মিনহাজ বলেন, মেয়েটার শারীরিক অবস্থা ভালো না থাকায় ঘটনার বিষয়ে বেশি কিছু জানা যায়নি। তার কাছ থেকে পাওয়া নামগুলো খতিয়ে দেখা হচ্ছে।