২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৮টি ঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে আটটি বসতঘর পুড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 11:52 AM

Updated : 22 Aug 2022, 01:32 PM

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

শুক্রবার গভীর রাতে উপজেলার গুমদন্ডি ইউনিয়নের নুরুল ইসলাম চেয়ারম্যানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কালুরঘাটের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে পাঁচটি সেমিপাকা ও তিনটি কাঁচাঘর পুড়ে গেছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে বলে তিনি জানান।

আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি।