২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুসাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 11:50 AM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শনিবার ভোর ৪টার দিকে এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মহিউদ্দিন, সাদ্দাম ও জাবেদ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি এলজি, ছয়টি কার্তুজ, একটি বুলেট ও চারটি মুখোশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে অতীতে বিভিন্ন ডাকাতির ঘটনায় তারা জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি।