বন্দরে আসা কন্টেইনারে তামার বদলে পাউডার
এবারে চট্টগ্রাম বন্দরে চীন থেকে আনা কন্টেইনারে পুরনো তামার ভগ্নাংশের বদলে পাওয়া গেছে বাদামি রঙের পাউডার।
বৃহস্পতিবার বিকালে বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে রাখা একটি কন্টেইনার শুল্ক কর্মকর্তাদের কায়িক পরীক্ষার পর এ অসঙ্গতি ধরা পড়ে।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো. গিয়াস কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কন্টেইনারটি গত ১১ সেপ্টেম্বর চীন থেকে বন্দরে আসে।
“ঘোষণা দিয়েছিল তামার ভগ্নাংশ আনবে। সন্দেহ হওয়ায় কায়িক পরীক্ষা করা হয়। পরে সেখানে বাদামি রঙের গুঁড়া পাওয়া যায়।”
এসব গুঁড়ো কপার না অন্য কিছু, তা নিশ্চিত হতে রাসায়নিক পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।
এ পণ্যের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চট্টগ্রামের অ্যাম্পলস ট্রেডিং বলে শুল্ক কর্মকর্তারা জানান।
