চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধ রবির মাধ্যমে
চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে তাদের বিল গ্রহণ করবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ব্যাপারে সম্প্রতি চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে একটি চুক্তি সই হয়েছে।
এসময় চট্টগ্রাম ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী একেএম ফজলুল্লা, ডিএমডি (অ্যাডমিন) মোহাম্মদ আবদুল আওয়াল, সেক্রেটারি মো. শামসুদ্দোহা ও চিফ অ্যাকাউন্টস অফিসার মো. জাকির হোসেন ভূঁইয়া এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) অ্যান্ড হেড অব ডিজিটাল সার্ভিসেস মোহাম্মদ মঞ্জুর রহমান, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান ও ম্যানেজার মো. নজরুল ইসলাম জামান উপস্থিত ছিলেন।
