২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরতের পথে আসামির পলায়ন

চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত পাঠানোর সময় ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 07:39 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

আসামি মীর হোসেন রওফে সুজন (২১) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম জোরারগঞ্জ গ্রামের মো. আলমগীরের ছেলে। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে এ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জেলা আদালত পুলিশের পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি মামলার আসামি মীর হোসেনের হাজিরার দিন নির্ধারিত ছিল সোমবার।

“হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় কোনো এক ফাঁকে তিনি পালিয়ে যান।”

আদালত ভবন এলাকাসহ বিভিন্ন স্থানে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মশিউর রহমান।