২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক এনজিওর এক কর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 01:38 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

নিহত আশরাফুল ইসলাম (৩৭) ফৌজদারহাটে একটি এনজিওতে চাকরি করতেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে মোটারসাইকেলে করে যাওয়ার সময় সিটি গেইটের অদূরে গ্লাসগোর সামনে আশরাফুল দুর্ঘটনায় পড়েন।

চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।