২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 01:20 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

আটক আমান উল্লাহ (১৯) টেকনাফের মৌলভী বাজার এলাকার আবুল হোসেনের ছেলে।

শনিবার গভীর রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস থেকে আটক আমানের প্যান্টের পকেটে ইয়াবাগুলো পাওয়া যায় বলে জানান তিনি।