২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরু বাঁচাতে গিয়ে তড়িতাহত হয়ে নিহত ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2015, 11:09 PM

Updated : 22 Aug 2022, 01:25 PM

কোদালা চা বাগানে মঙ্গলবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহতরা হলেন- সুকান্ত কর্মকার (৫০) ও সাজু খাসিয়া (১৭)। আহতের নাম রিনা রায় (৪০)।

বন্য হাতির উপদ্রব ঠেকাতে ওই চা বাগানের চারধারে বৈদ্যুতিক তার টানানো ছিল, তাতেই ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানায়।

পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, “বৈদ্যুতিক তারে একটি গরু আটকে গিয়েছিল। তাকে ছাড়াতে গিয়ে সুকান্ত তড়িতাহত হন। তাকে ছাড়াতে গিয়ে সাজু ও রিনাও বিদ্যুৎসম্পৃষ্ট হন।” 

সুকান্ত ও সাজু ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানায়। রিনাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।