২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত

চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

শুক্রবার বিকাল ৫টা ২৯মিনিটে ভূমিকম্প হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সহকারী আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। ঢাকা থেকে ৩৩২ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

চট্টগ্রাম ও বান্দরবানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন।