২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কের দুপাশ থেকে চায়ের দোকান, কবিরাজি দোকানসহ মোট ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।”

নগরীর শহীদ মিনার থেকে থিয়েটার ইনস্টিটিউট পর্যন্ত সড়কের দুপাশের ফুটপাথ থেকে এসব দোকান উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।