২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 02:40 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার সকালে লোকজন রুবেল (২২) নামে ওই যুবকের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বোয়ালখালী থানার ওসি মো. শামসুল আলম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কধূরখীল লালদীঘির পাড়ের একটি বাসায় মাকে নিয়ে ভাড়া থাকত রুবেল। রোববার রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।”

ওসি জানান, গলায় কালো দাগ থাকায় রুবেল আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।