চট্টগ্রামে পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এক পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার ইতি (১৮) চট্টগ্রাম ইপিজেডের ইয়ং ওয়ান লিমিটেডের শ্রমিক ছিলেন।
ইপিজেড থানার এসআই স্বপন কুমার সরকার জানান, রোববার সকালে নয়ার হাট জাবেদ কলোনির একটি বাসায় তার লাশ পাওয়া যায়।
স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেন্টিলেটরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়।
“সুমাইয়া পোশাক কারখানায় কাজ করলেও তার স্বামী তরিকুল ঢাকায় একটি দোকানে কাজ করেন। এখানে তিনি তরিকুলের বোনের সঙ্গে থাকতেন।”
ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
