চট্টগ্রামে নিখোঁজ ব্যক্তির লাশ মসজিদের পুকুরে
চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদের দিন নিখোঁজ এক ব্যক্তির লাশ মসজিদের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুল হামিদ (৫৫) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাদামতলা এলাকার বাসিন্দা।
রোববার লাশটি উদ্ধার করা হয় বলে বোয়ালখালী থানার এসআই অসীম চন্দ্র ধর জানিয়েছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “ঈদের দিন গরুর মাংস কাটার জন্য হামিদ সৈয়দপুরে তার বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যায় বের হয়ে আর বাড়ি ফেরেননি।”
সকালে সৈয়দপুরের একটি মসজিদের পুকুরে হামিদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানান তিনি।
লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
