২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোমবার থেকে ৩ দিনের উন্নয়ন মেলা

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সারাদেশের মতো চট্টগ্রামেও সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 01:39 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

রোববার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন প্রশিক্ষণ মাঠে শুরু হওয়া এ মেলা শেষ হবে বুধবার বিকালে।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে শুরু হচ্ছে এ মেলা।

তিনি বলেন, “সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

সোমবার বিকালে শোভাযাত্রার পর মেলা শুরু হবে জানিয়ে মেজবাহ উদ্দিন বলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন মেলার উদ্বোধনে সম্মতি জানালেও ব্যক্তিগত কারণে দেশের বাইরে যাওয়ায় তিনি নাও থাকতে পারেন।

চট্টগ্রাম ওয়াসা, সিডিএ, বন্দর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, মেট্রোপলিটন ও জেলা পুলিশসহ ৩১টি সরকারি প্রতিষ্ঠান মেলায় তাদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরবে বলে জানান জেলা প্রশাসক। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।