২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর বোমায় আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের ছোড়া হাতবোমায় আহত হওয়ার তিন দিন পর একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 01:02 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান সত্য গোপাল ভৌমিক (৫০)।

সত্য গোপাল নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাটের ‘সাহা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।

এ বিস্ফোরণে এর আগে দুই ছিনতাইকারীর মৃত্যু হয়েছিল।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সত্য গোপাল ভৌমিককে বুধবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

“আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।”

বুধবার গভীর রাতে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন সত্য গোপাল ভৌমিক।

এ সময় স্থানীয়রা বাধা দিতে এলে হাতবোমার বিস্ফোরণ ঘটনায় ছিনতাইকারীরা। ওই হাতবোমর আঘাতে দুই ছিনতাইকারী মারা যায়। সত্য গোপালসহ মোট চারজন আহত হয়।

পুরনো খবর:

‘নিজেদের হাতবোমায়’ ২ ছিনতাইকারী নিহত