চট্টগ্রামে ইয়াবা নিয়ে তরুণীসহ গ্রেপ্তার ৩
বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৬০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(ফাইল ছবি)
বাকলিয়া থানার ওসি মোহা¥মদ মহসিন জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকাগামী তোবা লাইন পরিবহনের বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজনই একসঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে ইয়াবা নিয়ে ফিরছিলেন। পুলিশ আগে থেকে খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকায় বাস থামিয়ে তাদের তল্লাশি করে।
“জামালের মলদ্বারে ৩০০, ফখরুলের প্যান্টের পকেটে ২০০ এবং সানজিদার হাতব্যাগে ১০০ ইয়াবা পাওয়া যায়। ”
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা মহসিন।
