২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 02:56 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

চান্দগাঁও থানার ওসি সায়রুল ইসলাম জানান, বুধবার সকালে শ্যামলী আবাসিক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নুরুন্নবী সোহাগ সন্ত্রাসী ‘টেম্পুবাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে পাঁচলাইশ, চান্দগাঁও ও বাকলিয়া থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

সোহাগ গত ২ জুন পাঁচলাইশের মুরাদপুর অ্যালুমিনিয়াম গলিতে শিশু আসাদুল হত্যার অন্যতম সন্দেহভাজন আসামি বলে জানান ওসি সায়রুল।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি সায়রুল জানান, সন্ত্রাসী সোহাগ ও তার সহযোগীদের অবস্থানের খবর পেয়ে শ্যামলী আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে গ্রেপ্তার করা হয়।”

এসময় দুই এএসআই আহত হয়েছেন বলে জানান তিনি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পায়ে গুলিবিদ্ধ সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।