২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় লরিচাপায় বালক নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় লরির চাপায় সাইকেল আরোহী এক বালক নিহত ও আরেকজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 01:35 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্টিল মিল বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন জানান।

নিহত রিয়াদের (১২) বাড়ি নগরীর কাঠগড় নাজিরপাড়া বড়বাড়ি এলাকায়।

আহত সাইফুল একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আলমগীর বলেন, “রিয়াদ ও সাইফুল দুটি সাইকেলে করে যাওয়ার সময় লরিটি তাদেরকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়।”

লরিচালককে আটক করা হয়েছে।