চট্টগ্রামের প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহতে
চট্টগ্রামে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত।
সকাল ৮টায় এ জামাতের ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের প্রধান খতিব মাওলানা জালাল উদ্দিন আল-কাদেরী।
একই স্থানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় জামাত। দ্বিতীয় জামাতের ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরশনের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও সকাল ৮টায় বাকলিয়া সিসিসি স্টেডিয়ামে, লালদীঘি জামে মসজিদে সাড়ে ৮টায়, জালালাবাদ আরেফিন নগর সিসিসি কেন্দ্রীয় গোরস্থান মসজিদে ৮টা ১৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতি হলে খোলা প্রাঙ্গণ ছেড়ে মসজিদের ভেতরে জামাত আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রধান ঈদ জামাতসহ ১৫৫টি জামাত হবে বলে জানিয়েছে সিটি করেপারেশন।
