২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা: চট্টগ্রামে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

চেক প্রতারণার মামলায় এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সোয়া ৯ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

নগরীর খাতুনগঞ্জের ইয়াছির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাহের হোসেনকে এ দণ্ড দেয় আদালত।

সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামির কাছে মেসার্স চিটাগাং সিন্ডিকেট নয় কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা পেতো।

“রায়ে আদালত পাওনার সমপরিমাণ টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।”

তবে আসামি মোজাহের পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ জানুয়ারি মুখ্য মহানগর হাকিম আদালতে মেসার্স চিটাগাং সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন মামলাটি করেন।

এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে ৭ জুলাই চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসে।

গত বছরের ১৮ অগাস্ট এ মামলায় আাসমির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।