২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দৈনিক সাঙ্গুর সম্পাদক কারাগারে

চট্টগ্রামে একটি শিল্প গ্রুপের তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় একটি দৈনিক পত্রিকার সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

আসামি কবির হোসেন সিদ্দিকী চট্টগ্রাম থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গুর সম্পাদক।

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৮ (ক) ধারায় মামলাটি করা হয়।

“কেডিএস গ্রুপের কর্মকর্তা মো. শাহজাহানের করা ওই মামলায় আজ আদালতে হাজিরা দিতে আসেন দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক। তিনি জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

মামলার নথি থেকে জানা যায়, গত ২৪, ২৫ ও ২৮ জুন দৈনিক সাঙ্গু পত্রিকায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ঘটনায় কেডিএস গ্রুপের পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ থানায় মামলাটি করা হয়।