২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুপারি গুদামে অভিযান, জরিমানা

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পঁচা ও সালফারযুক্ত সুপারি জব্দ করেছে র‌্যাব-৭ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার সকালে পূর্ব বাকলিয়া ‘মেসার্স আব্দুর শুক্কুর’  নামে একটি গুদামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গুদামটিতে ভালো সুপারির সাথে পঁচা, সালফার এবং ফিটকারিযুক্ত সুপারি মিশিয়ে বাজরে বিক্রি করা হয়। উদ্ধার করা সুপারির পরিমাণ প্রায় ১০ টন।

এ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তাহমিনুর রহমান।

এদিকে নগরীর আগ্রাবাদ চৌমুহুনী এলাকায় নিম্নমানের মসলার সঙ্গে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে দুটি মিলকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।