২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় শিবিরের ২২ কর্মী আটক

চট্টগ্রামের পটিয়ার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ২২ কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সোমবার বিকালে ইসলামী ছাত্র শিবির পরিচালিত ‘প্রবাহ’ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হাসান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরকর্মীরা কোচিং সেন্টারের আড়ালে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ ছিল।

“বিকালে প্রবাহ কোচিং সেন্টারে বসে তারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, জিহাদী বই ও ব্যানার উদ্ধার করা হয়।”