বিলবোর্ড লাগাতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুতের তারে মারা গেছেন এক যুবক।
নিহত সুজিত বড়ুয়া (২৮) কুমিল্লার লাকসাম উপজেলার নুরপাড়ার তপন বড়ুয়ার ছেলে।
রোববার সকাল পৌনে ১১টার দিকে বিমানবন্দর সড়কের রুবি সিমেন্টের গেইটের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে ইপিজেড থানার এসআই মোহাম্মদ আলমগীর জানিয়েছেন।
তিনি বলেন, আন্দরকিল্লার গ্রাফিটি প্রাইভেট লিমিটেড নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের হয়ে ইউনিলিভারের একটি বিলবোর্ড লাগাচ্ছিলেন সুজিত।
“বিলবোর্ডের কাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। ”
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সুজিতের লাশ উদ্ধার করেন।
