২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 10:18 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

গ্রপ্তার মো. রিয়াদুল ইসলাম ওরফে রিয়াদ (৩০) সাতকানিয়া উপজেলার ইছামতি আলী নগর গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-৭ এর মেজর মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রিয়াদুলকে গ্রেপ্তার করা হয়।

রিয়াদুল রেয়াজউদ্দিন বাজারের একটি কাপড়ের দোকানে চাকরি করেন জানিয়ে তিনি বলেন, “চাকরির পাশাপাশি সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। কক্সবাজার থেকে ইয়াবা এনে তিনি চট্টগ্রামে বিক্রি করেন।”

গ্রেপ্তার রিয়াদুলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।