২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাককর্মীদের সড়ক অবরোধ

বাৎসরিক ছুটি ভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের অবরোধে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল দুই ঘণ্টা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 08:56 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কারখানাটির হাজার খানেক শ্রমিক সড়কে নেমে আসে। ভাতার দাবিতে সমাবেশ করে স্লোগান দিতে থাকে।

পুলিশ গিয়ে পাওনা আদায়ের আশ্বাস দিলে সাড়ে ৭টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে যায় বলে শিল্প পুলিশের এএসআই মো. লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শ্রমিকদের অবরোধের কারণে বায়েজিদ বোস্তামি সড়কে চলাচল বন্ধ থাকায় অক্সিজেন, মুরাদপুরসহ সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা বকেয়া ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে।

নাসিরাবাদ শিল্প এলাকায় ক্লিফটন গ্রুপের এই পোশাক কারখানায় ১১ হাজার শ্রমিক কাজ করেন বলে জানান এএসআই লিটন।