২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কোতোয়ালি, ডবলমুরিং, সদরঘাট ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সালমান (২০), রমজান (২০), রনি (২০), মো. হানিফ ওরফে তুষার (১৮), মো. সোহেল (২০), মো. মানিক (২০), মো. মালেক (২৩), মো. সাদ্দাম (২২), মো. ফারুক (২০), মো. ইকবাল (২০), মো. আরিফ (২০), মো. রাজন (২০), মামুন হোসেন (২২)।

পুলিশ কর্মকর্তা জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে সিআরবি কাঠের বাংলো এলাকায় ৫/৬ যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদ পাওয়া তথ্যে ডবলমুরিং, সদরঘাট ও খুলশী থানা এলাকা থেকে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের নয়টি মোবাইল ফোন ও আটটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয় বলে জানান ওসি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ছিনতাইয়ের মালামাল জিম্মায় রাখার অপরাধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।