ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লীবিদ্যুৎ কর্মীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লীবিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম সজীব দত্ত (৫০) । তার বাড়ি কুমিল্লায়।
মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুরে কাজ করার সময় তড়িতাহত হয়ে সজীব মারা যান বলে পল্লীবিদ্যুৎ ফটিকছড়ি জোনাল অফিসের ডিজিএম গিয়াস উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিভাবে এই ঘটনা ঘটল তা আমরা তদন্ত করে দেখছি।”
স্থানীয় কয়েকজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরপুরেরর একটি বাড়িতে কাজ করার সময় সজীব তড়িতাহত হলে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
