২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীতে দুটি সুতার ও একটি রাসায়নিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মঙ্গলবার  বিকালে শহরের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “বিকাল ৪টার দিকে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে আগুন লাগে। পরে তা পাশের দুটি সুতার কারখানায় ছড়িয়ে পড়ে।”

ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।