২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেড় কেজি সোনাসহ দুই জন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেটকার থেকে দেড় কেজিরও বেশি ওজনের ১০টি সোনার বারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 04:46 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওই গাড়িটি আটক করা হয়।

কাউসার হামিদ (২২) ও মোহাম্মদ সাইফুল (২৬) নামে দুই যুবক সোনার বারগুলো নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এদের মধ্যে গাড়িটি চালাচ্ছিলেন কাউসার। তাদের বাড়ি কক্সবাজার।

ওসি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাইভেট কার থেকে উদ্ধার করা সোনার বারগুলোর ওজন এক কেজি ৬৫০ গ্রাম। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিও আটক করা হয়েছে।”

জব্দ করা সোনার বারগুলোর বর্তমান বাজারমূল্য অনুমানিক ৫২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।