২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে বৃদ্ধাকে জবাই

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলাওল দিঘি এলাকায় জবাই করা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার থেকে নিহতের বাড়ি থেকে প্রায় পাঁচশ গজ দূরে একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রহিমা বেগম (৫২) স্থানীয় মৃত মো. শফীর স্ত্রী। নিহত রহিমা দুই মেয়ে ও এক ছেলের জননী।

হাটহাজারী থানার এসআই রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি জংলা জমি থেকে রহিমা বেগমের লাশ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

“প্রাথমিকভাবে মনে হচ্ছে জমি সংক্রান্ত বা পারিবারিক কোনো বিরোধের কারণে এ খুনের ঘটনা ঘটেছে।”

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।