মুক্তির পরক্ষণেই গ্রেপ্তার চট্টগ্রামের জামায়াত নেতা আহসান
জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারাফটক থেকে ফের গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম নগর জামায়াত ইসলামীর নায়েবে আমির আহসান উল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ভাংচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আহসানের বিরুদ্ধে পাঁচলাইশ থানায়ও ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি জসীম।
চট্টগ্রামের ডেপুটি জেলার জাহেদ হোসেন জানান, আহসান উল্লাহর বিরুদ্ধে কোতোয়ালি, পাঁচলাইশ ও চকবাজার থানার চারটি মামলা ছিল। প্রত্যেকটিতে জামিনের হওয়ায় বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।
গত ৮ মার্চ ভোররাতে নগরীর হালিশহর এলাকার একটি বাসা থেকে পুলিশ আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছিল।
ওই সময় তিনি জামায়াতের চট্টগ্রাম নগরীর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন।
এর পর গত ২৪ অগাস্ট জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার হয়েছিলেন আহসান।
