চট্টগ্রামে গাড়ির ধাক্কায় দম্পতি আহত
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়েছেন এক দম্পতি।
রোববার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় এস আলম বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- মো. হাছান (৬০) ও তার স্ত্রী কামরুন নাহার (৪৫)। তারা আমিরাবাদ এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামী-স্ত্রী দুজনেই বাড়ি ফিরছিলেন। এসময় একটি মাইক্রোবাস গতি হারিয়ে ধাক্কা দিলে তারা দুজন গুরুতর আহত হয়।
