২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে দোকানিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে এক মুদি দোকানিকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

নিহতের নাম মেজবাহ উদ্দিন (৩০)।

Image
ম্যাপ: চট্টগ্রাম

ম্যাপ: চট্টগ্রাম

শনিবার গভীর রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামে এ ঘটনা ঘটে মিরসরাই থানার ওসি ইমতিয়াজ উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “এলাকায় রাস্তা তৈরি এবং ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় একপক্ষের সঙ্গে মেজবাহর দ্বন্দ্ব ছিল বলে জানতে পেরেছি।

“এর জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”