২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসহ গ্রেপ্তারের পর অসুস্থ সাবেক কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য ফেনসিডিলসহ গ্রেপ্তারের দুই দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান খোরশেদ আলম (৫৫) নামের সাবেক ওই পুলিশ সদস্য।

ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গভীর রাতে নগরীর দেওয়ানহাট এলাকা থেকে খোরশেদকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। 

“শনিবার খোরশেদকে আদালতে হাজির করা হলে সেখানেই তিনি অসুস্থ পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ায় সিসিইউতে ভর্তি করানো হয়েছিল তাকে। আজ সকালের দিকে তিনি মারা যান।”

খোরশেদের বাড়ি ফেনীর উত্তর ছনুয়ায়। তিনি থাকতেন চট্টগ্রামের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায়।

খোরশেদ কতদিন আগে অবসর নিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওসি।