২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাককর্মী খুন, পুলিশের সন্দেহ স্বামীকে

চট্টগ্রামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন, যার জন্য নিহতের স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

নিহত রাশেদা বেগম (২৫) চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

রোববার দুপুরে মনিরনগর এলাকায় নিজেদের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বন্দর থানার এসআই মো. দুলাল মিয়া জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাশেদার স্বামী রাতে তাকে বটি দিয়ে কুপিয়ে খুন করে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

দুপুর পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের বাড়ী লক্ষ্মীপুরের নলডগি উপজেলায় বলে স্থানীয়দের বরাত দিয়ে এসআই দুলালন জানান।

তিনি বলেন, “নিহত রাশেদার স্বামীকে স্থানীয়রা ইউনুস ও রিয়াজুল নামে চেনে। সে রিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতেন বলেও তারা জানিয়েছেন।”