চট্টগ্রামে ৪ ওষুধ বিক্রেতাকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ সনদ নিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামে চার ফার্মেসিকে মোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
রোববার নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড ও আলকরণ এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
এর মধ্যে আলকরণ এলাকার তপন কান্তি দাশকে এক লাখ টাকা ও মো. মঈন উদ্দিনকে পাঁচ হাজার টাকা এবং স্টেশন রোড এলাকার মো. আবদুল কাদের ও মো. নুরুল ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইসেন্স নবায়ন না করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চারজনকে মোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে তাপস কান্তি দাশের ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
