২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলিতে মারমা যুবক নিহত

ঘটনাস্থল সাকোতলা ব্রিজে গুলির খোসা পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গুলি চালিয়ে এক মারমা যুবক হত্যা করা হয়েছে।

শুক্রবার উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই হিমাংশু সূত্রধর জানিয়েছেন।

নিহত সুইবাউ মারমার (৪২) বাড়ি সরফভাটার এক নম্বর চিড়িং বড়খোলা গ্রামে।

এসআই হিমাংশু সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরফভাটা খাইন্দারকুল ঠান্ডা মিয়া মুন্সী সড়কের সাকোতলা ব্রিজে তাকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে আমরা একটি শটগানের গুলির খোসা পেয়েছি।”

তিনি বলেন, “কারা কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা তদন্ত শুরু করছি।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-

'অপহৃত' ৫ মারমা যুবককে রাঙ্গুনিয়ার পাহাড় থেকে উদ্ধার