২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ শিশুকে ‘যৌন নিপীড়ন’: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ওই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাটির দুই শিশু শিক্ষার্থী ও এক শিক্ষার্থীর আত্মীয়কে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 01:13 AM

Updated : 04 Sep 2022, 01:13 AM

চট্টগ্রামে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকার একটি মাদ্রাসায় তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ওই এলাকার তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আল আমিনকে (২২) গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ইপিজেড থানার ওসি আবদুল করিম।

গ্রেপ্তার শিক্ষক বাগেরহাট জেলার মোংলা থানার আইয়ুব তালুকদারের পুত্র। তিনি নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় বসবাস করেন।

ওসি জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাটির দুই শিশু শিক্ষার্থী ও এক শিক্ষার্থীর আত্মীয়কে কয়েকদিন ধরে কয়েক দিন যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি জানার পর শনিবার তিন শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে ইপিজেড থানায় ধর্ষণের মামলা করেছেন বলে ওসি জানান।

গ্রেপ্তারের পর শিক্ষক আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।