১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বদির মামলায় দুই ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

এই মামলায় এখন পর্যন্ত ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

বদির মামলায় দুই ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

সম্পদের তথ্য গোপনের অভিযোগে টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা পুরনো এক মামলায় আদালতে দুজন সাক্ষ্য দিয়েছেন

বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষ্য নেওয়া হয়। শুনানিতে আবদুর রহমান বদিও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলামী ব্যাংকের সেসময়ের টেকনাফ শাখার দুই কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। 

এই মামলায় এখন পর্যন্ত ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত ২ সেপ্টেম্বর ৮ জন সাক্ষ্য দিয়েছিলেন। 

তার আগে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় সাক্ষ্যগ্রহণ বন্ধ ছিল। 

সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি করা হয়েছিল। পরের বছর ২০০৮ সালের ২৪ জুন অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

মামলাটিতে আওয়ামী লীগ নেতা বদির বিরুদ্ধে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

বদির আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকলেও ২০১৭ সালে উচ্চ আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয়। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে আবদুর রহমান বদির বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করে।

২০০৮ সালে প্রথমবারের মত আওয়ামী লীগের টিকেটে কক্সবাজার-৪ আসনের এমপি হন বদি। এরপর ‘ইয়াবা পাচারের হোতা’ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় তার নাম আসে। ২০১৪ সালেও তিনি নৌকার প্রার্থী হয়ে জয় পান।

এরপর ২০১৮ সালের নির্বাচনে বদির বদলে তার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের অগাস্টে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করা হয় বদিকে।

বদির ১৭ বছর আগের মামলায় ৮ জনের সাক্ষ্য

চট্টগ্রামে দুদকের মামলায় বদির বিচার শুরু

এবার চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য বদি

কক্সবাজারের বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা