১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারের বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা

এর আগে আবদুর রহমান বদির বিরুদ্ধে হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আরো দুটি মামলা হয়েছে।

কক্সবাজারের বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার স্ত্রী শাহিন আকতার।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 07:14 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

মামলায় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য শাহিন আকতারসহ আওয়ামী লীগের ৭৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মোক্তার আহমদের ছেলে মো. রফিক এই মামলাটি করেন বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।

মামলায় ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, তার ভাই ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহমুদ রনি, শাহ পরীর দ্বীপের আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, ছাত্রলীগের সাবেক নেতা আবদুল বাসের, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাম জালাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ডা. নুর মোহাম্মাদ গণি, বদির ভাই ও টেকনাফ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমান, টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সওয়ার আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজল কবির, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, যুবলীগের নেতা রেজাউল করিম ধইল্যা, মো. আব্দুল্লাহ, ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাক আহমদ, আনোয়ার আনু, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহেতাশামুল হক বাহাদুর, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, সাবেক চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন।